পরের ট্রেন কখন,কোন গেট, কত ভাড়া।
ঢাকা মেট্রোর সময়সূচি, গেট, ভাড়া আর নামার অ্যালার্ম এক অ্যাপে। ফ্রি, লগইন লাগে না।
অ্যাপটি Google Play-তে শিগগিরই আসছে।
এটি আনঅফিশিয়াল অ্যাপ। ডিএমটিসিএলের সঙ্গে যুক্ত নয়।
সময়গুলো প্রকাশিত সূচি থেকে হিসাব করা। ট্রেন দেরি করলে আসল সময় আলাদা হতে পারে।
স্টেশনে দাঁড়িয়ে যা জানতে চান
ছয়টি কাজ, প্রতিটির আলাদা পাতা। নেট না থাকলেও সময়সূচি, ভাড়া আর গেটের তথ্য দেখা যায়।
পরের ট্রেন
আপনার স্টেশনে দুই দিকের ট্রেন কত মিনিটে আসছে।
গেট কম্পাস
কোন গেট দিয়ে বের হলে গন্তব্য কাছে, ফোন ঘুরিয়ে দেখুন।
রুট ও ভাড়া
কোথা থেকে কোথায়, কত টাকা, কত সময়। সাথে বাস আর রিকশা ভাড়া।
নামার অ্যালার্ম
সূচির সময় ধরে নামার আগে জানাবে, অ্যাপ খোলা থাকলে।
3D ট্র্যাকিং
সূচি অনুযায়ী লাইনের কোথায় কোন ট্রেন, ম্যাপের ওপর দেখুন।
জরুরি নম্বর
হেল্পলাইন, মেট্রো পুলিশ আর প্রতিটি স্টেশনের কন্ট্রোল রুম।
টাকা কোথা থেকে আসে, কোথায় যায়
প্রতিটি টাকার হিসাব এখানে খোলা থাকবে। আমাদের টিম হিসাব লিখলেই এই পাতায় চলে আসবে।
সব মাসের হিসাব দেখুনএখনো কোনো হিসাব প্রকাশ হয়নি
প্রথম মাসের আয় আর খরচ লেখা হলে এখানে দেখা যাবে, প্রতিটি খাত আর লেনদেনসহ।
অ্যাপটি ফ্রি রাখতে পাশে থাকুন
সার্ভার আর মাঠের সার্ভের খরচ আমাদের টিম নিজেরাই দেয়। আপনার পাঠানো টাকা শুধু অ্যাপ চালানোর খরচে যায়, আর হিসাবের পাতায় উঠে আসে।
টাকা পাঠান
নম্বর কপি করে বিকাশ অ্যাপে পেস্ট করুন।

যেকোনো ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাপ দিয়ে স্ক্যান করুন।
1071*****1332
পাঠানোর পর জানান
পাঠানোর পর আমাদের একটি মেইল করুন: কত টাকা, কোন দিন, আর আপনার নাম হিসাবের পাতায় দেখানো যাবে কি না।
ট্রানজেকশন আইডি আর ফোন নম্বর কখনো প্রকাশ করা হয় না।
মেইল করে জানানআমাদের টিম লেনদেন মিলিয়ে দেখে। হিসাবের পাতা চালু হলে আপনার পাঠানো টাকা সেখানে দেখা যাবে।
এটা কি মেট্রোরেলের অফিসিয়াল অ্যাপ?
না। এটি আনঅফিশিয়াল অ্যাপ, ডিএমটিসিএলের সঙ্গে যুক্ত নয়। সময়সূচি নেওয়া হয় ডিএমটিসিএলের প্রকাশিত সূচি থেকে; গেট আর রিকশা ভাড়া আমাদের নিজেদের সার্ভে থেকে।
অ্যাপ ব্যবহার করতে টাকা লাগে?
না। সময়সূচি, ভাড়া, গেট, অ্যালার্ম, জরুরি নম্বর, সব ফ্রি। লগইনও লাগে না।
অ্যাপে কি অ্যাড আছে?
না, অ্যাপে কোনো অ্যাড নেই। খরচ তুলতে ভবিষ্যতে শুধু দুটি পাতার নিচে ছোট ব্যানার আসতে পারে। ট্রেনের সময়, ম্যাপ বা রুট দেখার মাঝে কখনো অ্যাড আসবে না।
অ্যাপ কি আমার লোকেশন নেয়?
আপনি নিজে চালু করলে তবেই: কাছের স্টেশন, ম্যাপে আপনার অবস্থান আর গেট কম্পাসের জন্য। অ্যাপ খুললেই লোকেশন চায় না, লোকেশন ফোনের বাইরে যায় না, আর আপনার চলাফেরার কোনো রেকর্ড রাখা হয় না।
নেট ছাড়া চলে?
সময়সূচি, ভাড়া, স্টেশন আর গেটের তথ্য নেট ছাড়াই চলে। ম্যাপ আর আবহাওয়ার জন্য নেট লাগে।
পাঠানো টাকা কোথায় যায়?
শুধু অ্যাপ চালানোর খরচে: সার্ভার, ডোমেইন, মাঠের সার্ভে আর অ্যাপ স্টোরের ফি। প্রতিটি খরচ হিসাবের পাতায় লেখা থাকবে।
আইফোনে পাওয়া যাবে?
অ্যাপটি প্রথমে অ্যান্ড্রয়েডে আসছে। আইফোনের অ্যাপ পরে আসবে।